1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাঁধ ভেঙ্গে তলিয়ে গেলো জেলার সর্ববৃহৎ ‘দেখার হাওর’

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০১৭, ১০.১৪ এএম
  • ৬১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দেখতে দেখতে তলিয়ে গেল সুনামগঞ্জের বোরো ভা-ার খ্যাত জেলার সর্ববৃহৎ হাওর ‘দেখার হাওর’। শনিবার রাতে উথারিয়া ফসলরক্ষা বাধ ভেঙ্গে প্রথমে পানি ঢুকতে শুরু করে। পরে বিভিন্ন পয়েন্ট দিয়ে হাওরে পানি ডুকে তলিয়ে নিয়ে গেছে ৯ হাজার হেক্টর জমির কাচা বোরো ধান। কৃষি বিভাগের মতে এই হাওরে প্রায় ৯০ কোটি টাকার ধান উৎপন্ন হয়। তবে পানি উন্নয়ন বোর্ডের মতে এই হাওরে প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়ে থাকে। কৃষক ও জনপ্রতিনিধিরা প্রায় ৯০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।
শনিবার সকাল থেকেই উথারিয়া বাধে ফাটল দেখা দেয়। দিনভর কাজ করেন কৃষকরা। রাত সাড়ে ১০টার দিকে বাধ ভেঙ্গে পানি ঢুকতে শুরু করে। এছাড়াও শনিবার বিকেল থেকেই আরো একাধিক পয়েন্ট দিয়ে এই হাওরে পানি প্রবেশ করতে থাকে। রবিবার সকালে ঘুম থেকে উঠেই কৃষকরা দেখেন কাচা সবুজ ধান নিয়ে ডুবে যাওয়া হাওরটি শাদা হয়ে গেছে। ফসল হারিয়ে কৃষকরা এখন চোখে অন্ধকার দেখছেন। কৃষকরা শনিবার থেকে বাধে স্বেচ্ছাশ্রমে কাজ করেও হাওরটি রক্ষা করতে পারেননি।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিপ্তরের মতে এই হাওরে প্রায় ৯ হাজার হেক্টর বোরো আবাদ হয়ে থাকে। হাওর তলিয়ে যাওয়ায় তাদের মতে উচু এলাকার ১০ ভাগ ফসল বাদে ৯০ ভাগ ফসলই সম্পূর্ণ নষ্ট হবে। এতে প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হবে।
কৃষকদের অভিযোগ সময় মতো বাধ নির্মাণ করলে ফসল রক্ষা করা যেতো। নির্ধারিত সময়ে প্রাক্ষলণ অনুযায়ী বাধ নির্মিত না হওয়ায় পাহাড়ি ঢল ও বৃষ্টির প্রথম ধাক্কাতেই ফসল তলিয়ে গেছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক বলেন, সকাল থেকে দেখার হাওরের বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। এবার এই হাওরের পুরো ফসলই নষ্ট হবে। তবে উচু এলাকার কিছু ফসল বাচতে পারে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!