1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতার মুক্তির দাবিতে প্রতিবাদসভা

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ মার্চ, ২০১৭, ১.৫৯ পিএম
  • ৪৯৩ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগ সদস্য শাহীন মিয়া ও তার স্বজনদের মিথ্যা মামলা জড়িয়ে হয়রানির প্রতিবাদে উপজেলা স্বেচ্ছা সেবক লীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করেছে। সোমাবার দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন কুমার বর্মন এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পদক রাজিব পুরকায়স্থের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আশরাফুল আলম, ছয়ফুল মিয়া, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভীপক, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, তৌফিক, নজরুল প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য শাহীন মিয়ার নিজ গ্রামের একটি প্রতিপক্ষ শাহীন মিয়াদের বসত বাড়ির দখল করার জন্য লুলুপ দৃষ্টি দিয়েছে। এর কারণে ওই চক্র মিথ্যা মামলা দিয়ে শাহিন মিয়া ও তার পরিবারকে হয়রানি করে চলছে। একটি মামলায় তাকে জেল হাজতে নেওয়া হয়েছে। বক্তারা অতি দ্রুত শাহীন মিয়ার উপর থেকে সকল মিথ্যে মামলা প্রত্যাহার করে তাকে নিঃশ^র্ত মুক্তি দেয়ার দাবী জানান ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!