1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

তাহিরপুর গারো মাঠে নারী নিপীড়ণ ও মাদকের বিরুদ্ধে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট শুরু

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১২.০০ এএম
  • ৫১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
নারী-শিশু নির্যাতন-ধর্ষণ বন্ধের দাবিতে এবং সীমান্তে মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে শুরু হয়েছে ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট’। রবিবার বিকেলে তাহিরপুর উপজেলার উত্তরবড়দল ইউনিয়নের বড়গোপ গারো ফুটবল মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়। আগামী ৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের ফুটবল খেলাটি উপভোগ করেন সীমান্তের হাজারো ক্রিড়ামোদী মানুষজন। উল্লেখ্য প্রতিবছরই বড়গোপ গারো মাঠে মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে সীমান্তে বসবাসকারী ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর লোকজন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। এতে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর লোকজনসহ বাঙালিরাও মিলে-মিশে খেলাধুলা করেন।
রবিবার বিকেলে স্থানীয় কড়ইগড়া ও আনন্দপুরের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশুন্য শেষ হয়েছে।
বিকেলে টুর্নামেন্ট উদ্বোধন করেন বৃহত্তর সিলেটের আদিবাসী নেতা শঙ্কর মারাক, জুয়েল মারাক সলোমার, এন্ড্রু সলোমার, ইউপি সদস্য সুষমা জাম্বিল, সুনীল দাজেল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঁচ দশকেরও বেশি সময় আগে সীমান্তের গারো আদিবাসীরা বড়গোপ জঙ্গল কেটে মাঠটি তৈরি করেছিলেন। সেই মাঠটি গারো মাঠ হিসেবে পরিচিত। এই গারো মাঠে আমরা নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছি। বক্তারা বলেন, সময়ের পরিবর্তনে আমরা আদিবাসী বাঙ্গালি মিলে-মিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এখন খেলাধুল করছি। আমরা চাই সীমান্তে বসবাসীকারী তরুণরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামুক। মাদকের বদলে খেলাধুলার মাধ্যমে নিজেদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটাক। মাদকের বিরুদ্ধে, নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে তারা সোচ্চার হোক। বক্তারা বলেন, এই প্রতিপাদ্যে আমরা এবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। টুর্নামেন্টটি সীমান্তে বসবাসকারী বাঙালি আদিবাসী সবাই উপভোগ করছেন। তারা আমাদের নারী নিপীড়ণ ও মাদকবিরোধী এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!