1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে শোকসভা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ মার্চ, ২০১৭, ১২.০৭ পিএম
  • ৫৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রয়াত জাতীয় নেতা ও মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভায় আওয়ামী লীগ ছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাতক-দোয়ারা আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুরঞ্জিত পুত্র সৌমেন সেনগুপ্ত, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, অ্যাডভোকেট শামসুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বিশ্বের সংসদীয় রাজনীতির প্রবাদপ্রতীম পুরুষ। পশ্চাদপদ এই ভাটি থেকে তিনি রাজনৈতিক প্রজ্ঞার কারণে শুধু বাংলাদেশেই নয় বহির্বিশেও সমাদৃত হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদান, সাব সেক্টর প্রতিষ্ঠা, সংবিধান রচনাসহ দেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রগণ্য। বক্তারা তার স্মৃতি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!