1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি

পৌর আওয়ামী লীগের ৭ মার্চ উপলক্ষে আলোচনাসভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭, ৬.২০ পিএম
  • ৪৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হোসেন বখত চত্বরে পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোজাহের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, অ্যাডভোকেট চান মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাডভোকেট শুকুর আলী, বিজয় তালুকদার বিজু, অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝন্টু তালুকদার, লিটন সরকার, শফিকুল ইসলাম, আরিফ উল আলম, রিগেন তালুকদার প্রমুখ।
আলোচনাসভায় আয়ূব বখত জগলুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বাঙ্গালি সকল ভেধাভেধ ভুলে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নিরস্ত্র বাঙ্গালিকে মনোবল এনে দিয়েছিল এই ভাষণ। যারা বলেন, বিএনপির জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তারা মিথ্যাবাদী। কারণ বঙ্গবন্ধু ৭ মার্চেই জাতিকে স্বাধীনতার দিক-নির্দেশনার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে গিয়েছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!