1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তৃতীয় দফা বন্যার শঙ্কা সুনামগঞ্জে: সুরমার পানি আবারও বিপৎসীমার উপরে

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জুলাই, ২০২০, ১১.৫২ এএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের সন্নিকটে অবস্থিত ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৭.৮০ অতিক্রম করে বিপৎসীমার ৭.৮৩ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া গড় ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৯০ মি.মি. বৃষ্টিপাতও হয়েছে। এতেও আরো পানি বৃদ্ধি পেয়েছে। তৃতীয় দফা বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জে গত ২৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত প্রথম দফা বন্যা হয়। বন্যায় জেলা শহর ও ছাতক পৌরশহরসহ কয়েকটি উপজেলা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ওই বন্যায় রাস্তাঘাট, মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়। পরে ৯ জুলাইকে ১৩ জুলাই পর্যন্ত ফের দ্বিতীয় দফা বন্যা হয়। এই বন্যায় প্রায় ১লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এতে চরম ক্ষতি হয়। এই দুই বন্যার ক্ষত না শুকাতেই আবারও তৃতীয় দফা বন্যার মুখে এখন হাওর জনপদ সুনামগঞ্জ। দ্বিতীয় দফা বন্যার পানি কিছুটা কমলেও এখনো নি¤œাঞ্চল থেকে পানি পুরোদমে সরেনি। এই অবস্থায় তৃতীয় দফা বন্যায় আরো ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, আমাদের বন্যা সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাস দিয়েছিল ২০ জুলাইয়ের পর ৩-৪দিন উত্তরপূর্বাঞ্চলে আবারও বন্যা হতে পারে। ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ ও সুনামগঞ্জের বর্ষণে বন্যাপরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। কারণ সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!