1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

৩য় দফা বন্যার আশঙ্কা: সুনামগঞ্জে সুরমার পানি ১২ ঘন্টায় বেড়েছে ২২ সে.মিটার

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯.২৯ পিএম
  • ৫৬৪ বার পড়া হয়েছে
ছবিটি ফেসবুক গ্রুপ অনন্য হাওর থেকে নেওয়া

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সুরমা নদীতে গত ১২ ঘন্টায় ২২ সে.মি. পানি বেড়েছে। তবে এখনো পানি বিপদসীমার ৯ সে.মি. নিচে রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ২০ জুলায়ের পর ৩-৪ দিন বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেতে পারে। তবে একদিন আগ থেকেই পানি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি ৭.৪৯ সে.মিটার ছিল। রবিবার সন্ধ্যা ৬টায় একই পয়েন্টে সুরমার পানি ৭.৭১ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১২ ঘন্টায় সুরমার পানি ২২ সে.মি. বৃদ্ধি পেলেও বিপদসীমার ৯ সে.মিটার নিচে রয়েছে। সূত্র জানায় গত ২৪ ঘন্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ২৮৮ মি.মিটার বৃষ্টিপাত হয়েছে। ওই সময়ে সুনামগঞ্জে ৭০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। তবে মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারণে সুরমার পানি বৃদ্ধি পেয়েছে। ২০ জুলাই থেকে ৩-৪দিন পানি বৃদ্ধি পেয়ে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে গত ১২ ঘন্টায় সুরমার পানি ২২ সে.মিটার বেড়েছে। তবে আমাদের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ২০ জুলাই থেকে ৩-৪দিন ভারী বর্ষণের কারণে আবারও বন্যার সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য গত ২৬ জুন থেকে থেকে ২৯ জুন পর্যন্ত সুনামগঞ্জে প্রথম দফা বন্যা হয়। পরে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত দ্বিতীয় দফা ভয়াবহ বন্যা হয়। সেই বন্যার পানি কমলেও বিভিন্ন এলাকায় এখনো পানি রয়ে গেছে। এখন তৃতীয় দফা বন্যার সৃষ্টি হলে মানুষের চরম দুর্ভোগ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!