1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

সাংসদ রতনের বাসায় হামলা: যুবলীগের বিবৃতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০১৭, ৫.৪৭ এএম
  • ৫১১ বার পড়া হয়েছে

বৃহষ্পতিবার রাতে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে হামলার সঙ্গে যুবলীগের কোন সম্পর্ক নেই বলে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। রাতে তিনি বিভিন্ন সংবাদপত্রের সংশ্লিষ্টদের এই বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, সুনামগঞ্জ জেলা যুবলীগকে যারা এই ঘটনায় জড়াতে চায় তারা যুবলীগের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। বর্তমানে যুবলীগ তৃণমূলে বিস্তৃত হওয়ায় একটি মহল তা সহ্য করতে পারছেনা বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
খায়রুল হুদা চপল বলেন, কারা, কেন এমপির বাসায় হামলা করেছে তা আমরা জানিনা। তবে যুবলীগকে এ ঘটনায় জড়ানোয় তিনি নিন্দা জানিয়ে যুবলীগ কর্মীদের হয়রানী না করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।-বিজ্ঞপ্তি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!