1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মুজিব বর্ষ উপলক্ষে ব্যারিস্টার ইমনের উদ্যোগে বৃক্ষরোপন

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০, ১০.০৪ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনে বৃক্ষ রোপন করেছেন। সোমবার (০৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে প্রাথমিক বিদ্যালয়ে ও কোরবান নগর ইউনিয়নের আলমপুর গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে কয়েকটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়। পরে সাধারণ মানুষকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাই কে অনুরোধ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগে কোষাধ্যক্ষ ইস্তিয়াক শামীম, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সলিমউল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোরবান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা শামছুউদ্দিন, যুবলীগ আফরোজ রায়হান প্রমূখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!