1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দক্ষিণ সুনামগঞ্জে কৃষকলীগের বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করছেন পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২০, ৫.০২ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিপল্প নাই। বৃক্ষই আমাদের জীবন ধারণের প্রধান হাতিয়ার অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া পৃথিবী মুল্যহীন মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় নাই। তাই আঙ্গিনায় বেশি করে ফলজ ও ঔষধি গাছ লাগিয়ে দেশ, জাতি তথা জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি শনিবার(৪(জুলাই) দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর নিজ বাড়ী ‘‘হিজল করচ’’ প্রাঙ্গণে ঔষধি নিম গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাসেদ ইকবাল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন, জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক গনি, মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন প্রমুখ। পরে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ তিনটি করে বনজ, ফলজ ও ভেষজ গাছের রোপন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!