1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে ৩৪৩ মি. বৃষ্টি, সুরমার পানি বিপৎসীমার ৪৬ সে.মি, ওপর দিয়ে বইছে

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০, ১০.২৪ এএম
  • ৭০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে গত দুই দিনে ৩৪৩ মি.মি. বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে প্রধান নদী সুরমাসহ সীমান্ত নদীগুলোর পানিও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। শনিবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৬ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে নি¤œাঞ্চলের রাস্তাঘাটি প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সড়ক, সুনামগঞ্জ ধারারগাও সড়ক, আনোয়ারপুর-তাহিরপুরসড়সহ বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে। এতে যাতায়াত ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তাছাড়া দুই দিনের টানা বৃষ্টির কারণে নি¤œআয়ের মানুষ বিপাকে পড়েছে। এদিকে সুনামগঞ্জের পাদদেশে অবস্থিত মেঘালয়ের চেরাপুঞ্জিতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে ভাটির জনপদ সুনামগঞ্জে এসে নামছে। এতে হাওর-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। ডুবিয়ে দিচ্ছে রাস্তাঘাট।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে শনিবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি ৮.২৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ৪৬ সে.মিটার উপর দিয়ে বইছে। গত শুক্রবার ১৫৩ মিলিমিটার ও শনিবার সকাল পর্যন্ত ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে নদ নদী, হাওর বাওরের পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকার রাস্তাঘাটি প্লাবিত হচ্ছে। তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনে প্রায় ৯০২ মি.মিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারি বর্ষণের পানি নামছে সুনামগঞ্জের হাওর নদী দিয়ে। এ কারণেও পানি বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে ঢলের পানিতে নি¤œাঞ্চলের রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ কিছু সড়কও প্লাবিত হয়েছে। এসব সড়ক এখন ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে প্রধান নদী সুরমাসহ সীমান্ত নদী যাদুকাটা, চলতি, খাসিয়ামারা, চেলা, সোমেশ্বরীতেও পানি বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি না হওয়ায় কোন আশ্রয় কেন্দ্র খোলা হয়নি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, গত দুই দিন ধরে ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে পানি বাড়ছে। নদ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পারে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুৃল আহাদ বলেন, এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা পরিস্থিতিতির দিকে নজর রাখছি। মাঠ প্রশাসনকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!