1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

পৌরসভার উদ্যোগে শহরে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০, ৪.৪৫ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গাছ লাগান পরিবেশ বাচাঁন এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর চত্বর,সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন জায়গাতে দুইশতাধিক বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।
বুধবার দুপুরে এ সমস্ত গাছের চাঁরা রোপন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা এড. মোঃ চাঁন মিয়া,সাবেক সাধারন সম্পাদক এড. নজরুল ইসলাম,আলম নুর হীরা,পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈকতুল ইসলাম শওকত,দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফউল আলম,পৌর তাতিলীগের আহবায়ক মোঃ আফজাল হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা আনিরুজ্জামান মাসুম,পৌর ছাত্রলীগের সাধারনসম্পাদক স্বাক্ষর রায়,সহ সভাপতি মৃণাল শ্যাম,যুগ্ম সাধারন সম্পাদক রুহিন চৌধুরী,প্রচা্র সম্পাদক প্রান্ত বাবু,বঙ্গবন্ধু পরিষদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমদাদ হোসেন শাওন,সুনামগঞ্জ সরকারী কলেজ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জামাল উদ্দিন জাহিদ প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,আমরা মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের একজন কমর্ী হিসেবে দেশের উন্নয়নে তাদের নির্দেশনা পালনে বদ্ধপরিকর। কাজেই দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশের পরিবেশ সুরক্ষায় গাছের কোন বিকল্প নেই। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অপরিহার্য এজন্য মাসব্যাপী সবাইকে নিজের নিমর্ল বাতাসের প্রয়োজনে বাড়ির আঙ্গিনায় অথবা পতিত জমিতে বেশী বেশী করে গাছ লাগানোর আহবান জানান তিনি। ##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!