1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

ছাতকে ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টর বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২০, ১০.৪৮ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে কৃষি যন্ত্রপাতি উন্নয়ন বাজেটের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৭০ভাগ ভুর্তোকিতে একটি কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। এসিআই কোম্পানির কম্বাইন হারভেষ্টার মেশিনটি ঘন্টায় ১ একর জমির ধান কাটার ক্ষমতা সম্পন্ন। মেশিনটি ৩ লক্ষ ২৫ হাজার টাকায় ক্রয় করেন কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের হাজী চান মিয়ার পুত্র কৃষক ছালেক আহমদ। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষক ছালেক আহমদকে ধান কাটার মেশিনটি বুঝিয়ে দেন। এ কম্বাইন হারভেষ্টার মেশিনের বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। মেশিন ক্রয়ে সরকারি ভুর্তোকি দেয়া হয়েছে ৮ লক্ষ ৪০ হাজার টাকা। এসময় ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, এসিআই কোম্পানি সুনামগঞ্জ জেলার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ইঞ্জিনিয়ার সেলিম আহমদ ও উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!