1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

আগামীকাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২০, ৮.২৯ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামীকাল রবিবার (২১ জুন)। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় আকাশে যখন আগুনের চাকা দেখা যায়, তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

এনডিটিভি জানিয়েছে, ২১ জুন সূর্যকে ঢেকে দেবে চাঁদ। আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে, তাকে অনেকটা আগুনের আংটির মতো দেখতে লাগবে।

জানা গেছে, বার্ষিক এই সূর্যগ্রহণ ঢাকার আকাশে দেখা যাবে ১১টা ২৩ মিনিটের দিকে। ওই সময় থেকে শুরু হয়ে এই সূর্যগ্রহণ চলবে ২টা ৫২ মিনিট পর্যন্ত।

সবচেয়ে বেশি গ্রহণ দেখা যাবে ১টা ১২ মিনিটে। এ সময় প্রায় পুরোটাই চাঁদের আড়ালে থাকবে সূর্য। এই সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ২৯ মিনিট। তবে সূর্যগ্রহণের সময় কোনোভাবেই আকাশের দিকে খালি চোখে তাকানো যাবে না।

এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমনভাবে পড়বে, যাতে সূর্যের চারপাশের আলোর বলয় দেখা যায়। এই গ্রহণে চাঁদের ছায়া সম্পূর্ণভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। এর আগে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!