1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

নদী ও হাওরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করলেন পীর মিসবাহ্ এমপি

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২০, ৯.৩৩ এএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার:-
সুনামগঞ্জের সুরমা নদী ও দেখার হাওরে ৫৭১ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করেন,জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা মৎস্য অফিসার মো.আবুল কালাম আজাদ,সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা,উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আবুল হোসেন,সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু,জেলা ছাত্র লীগের সাবেক সম্পাদক রফিক আহমদ চৌধুরী,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।
এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন,মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত এই সুনামগঞ্জে এক সময় ছিল জেলার বিভিন্ন হাওরের দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ জেলার মানুষের আমীষের চাহিদা মিঠিয়ে দেশের বিভিন্ন জেলা ও বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব ছিল। কিন্তু প্রাকৃতিক র্দূযোগ ও হাওরের জলাশয় ও নদীগুলোতে পলি জমে নাব্যতা হ্রাস পাওয়ার কারণে দেশীয় প্রজাতির অনেক সুস্বাদু মাছ হারিয়ে যেতে বসেছে। তাই এই মাছের প্রজনন বাড়াতে পোনা মাছ অবমুক্ত এবং রক্ষনাবেক্ষণ করা গেলে আবারো সেই মাছের রাজধানী হিসেবে খ্যাত সুনামগঞ্জের মৎস্যভান্ডারের ্ঐতিহ্য আবারো ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!