1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে শুরু হয়েছে গারো সম্প্রদায়ের চারদিন ব্যাপী সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ৫.২৬ পিএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে গারো আধিবাসীদের চারদিন ব্যাপী বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে কড়ইগ্রামে অনুষ্ঠিত ১২৬তম সম্মেলনে সিলেট বিভাগের আদিবাসী গারো সম্প্রদায়ের গারো বেপ্টিস ধর্মাবলম্বিরা অংশ নিয়েছেন। এ উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভাগীয় এই সম্মেলনটি বড়সভা হিসেবে পরিচিত।
চারদিন ব্যাপী সম্মেলন উৎসবে দেশের বিভন্ন স্থান থেকে গারো বেপ্টিস ধর্মাবলম্বিরা এসে জড়ো হয়েছেন কড়ইগড়া গ্রামে। তাদেদর পদচারণায় এখন মুখর কড়ইগড়া সীমান্ত। বৃহষ্পতিবার বিকেল চারটায় সম্মেলনের উদ্বোধন করেন চিন্ময় দেবনাথ। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মধুনাথ সাংমা, কাইন্ডলি দাজেল, সার্জেন রিছিল প্রমুখ।
নিজেদের ভাষায় সঙ্গীত পরিবেশন করেন প্রকাশ চাম্বুগং, থেংসু রেমা, পূর্ণিমা রেমা, অভয় চিসিম, প্রণব ঘাগ্রা প্রমুখ।
বৃহষ্পতিবার শুরু হওয়া উৎসব শেষ হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। প্রতিদিন সম্মেলন শুরু হবে সন্ধ্যায়। সম্মেলনে ধর্মীয় সঙ্গীত পরিচালনা, সমবেত প্রার্থনা, প্রাতসভাসহ নিজের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পালিত হবে যৌথ আচারাদি।
সম্মেলনের উদ্যোক্তারা জানান, এবারের প্রতিপাদ্য করা হয়েছে ‘ঐশ্ব প্রেম প্রকাশ’। একেশ্বরের আরাধনার লক্ষ্য নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলেও এতে দেশ-জাতির কল্যাণ কামনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্টিত হবে। ধর্মবর্ণ নির্বিশেষ ঈশ্বর সৃষ্ট সকল মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই প্রার্থনাই করবেন গারো সম্প্রদায়ের লোকজন।
১৮৯০ সন থেকে প্রতি বছর নিয়মিত বিভিন্ন স্থানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবার তাহিরপুরে ১২৬তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!