1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মোহনপুর ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.২২ পিএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মোহনপুর ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল ও সিনিয়র সদস্য সুমন সরকার কমিটির অনুমোদন দেন। এর আগে গত বছরের ৫ নভেম্বর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল মোহনপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন করে সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. লুৎফুর রহমানের নাম ঘোষণা করেন। মঙ্গলবার কমিটির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়।
কমিটির সহ সভাপতি হলেন বদরুল আলম ও জনিক মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ আলী, হিমেল তালুকদার ও আবুল হাসনাত ডালিম। সাংগঠনিক সম্পাদক হলেন মোহাম্মদ আলী (মোহনপুর) ও খায়রুল আলম।
গতকাল মঙ্গলবার দুপুরে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের কাছে কমিটির কাগজ হস্থান্তর করেন।
সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল নবঘোষিত কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!