1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ডিসি অফিসের ভিতরে নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.০৬ পিএম
  • ৭১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহীদ মিনার অন্যত্র সড়ানোর প্রতিবাদে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যথাস্থানে নির্মাণ ও সংস্কারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষা কমিটি। শনিবার বিকেল সাড়ে ৪টায় আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃকি সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেনরায়, ডা. মোরশেদ আলম, অ্যাডভোকেট রুহুল তুহিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক বিন্দু তালুকদার, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রিংকু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, মুক্তিযোদ্ধা হিরন্ময় কর হিরু, ইয়াকুব বখত বহলুল, প্রভাষক মসিউর রহমান, সাংবাদিক আকরাম উদ্দিন, রিঙ্কু চৌধুরী, প্রসেনিয়াম দলনেতা আবিদ খান হৃদয়, সাংবাদিক আমিনুল ইসলাম, ইয়াকুব শাহরিয়ার প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তিযুদ্ধ চলাকালেই সুনামগঞ্জ মুক্তদিবস ৬ ডিসেম্বর নির্মাণ করেন মুক্তিযোদ্ধারা। ডিএসরোডস্থ এই শহীদ মিনারটিই এখন কেন্দ্রীয় শহীদ মিনার নামে পরিচিত। এখানেই আন্দোলন সংগ্রামসহ প্রগতিশীল ও মানবিক সকল কর্মসূচি পালন করেন আপামর মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে একটি চক্র এই শহীদ মিনার অন্যত্র সড়ানোর ষড়যন্ত্র করছে। সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনার নামে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে জেলা জজ আদালতক ভবনের পাশের সংরক্ষিত ও আবদ্ধ একটি স্থানে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা অভিযোগ করেন, সংরক্ষিত এই স্থানে শহীদ মিনার নির্মিত হলে সাধারণ মানুষ অবাধে কোন কর্মসূচি পালন করতে পারবেনা। তাদের নাগরিক অধিকারে হস্থক্ষেপ করা হবে। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সড়ে না আসলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!