1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে বাড়ীর ছাদে কৃষি চাষ জনপ্রিয় হয়ে উঠছে

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০, ৩.৪৪ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে দিন দিন বাসা-বাড়ীর ছাদে কৃষি চাষের জনপ্রিয়তা বাড়ছে। এখন অনেককেই বাড়ীর ছাদে কৃষি কাজ করতে আগ্রহী হতে দেখা গেছে। দালান ঘরের ছাদগুলো একসময় সবুজে ভরে উঠবে। আর এমনটিই প্রত্যাশা করেন সবাই। বাগানে ফলবে লাউ, কুমড়া, টমেটো, শিম। গোলাপ, জুঁই, চামেলিরা ছড়াবে সৌরভ। আম, পেয়ারা, মাল্টাসহ হরেক রকমের বিষমুক্ত ফল হাত বাড়ালেই মিলবে ছাদের বাগানে। ওই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাওঁ গ্রামের আশরাফুল ইসলাম বাড়ির ছাদে গড়ে তোলেন এক টুকরো সবুজ উদ্যান। এ কাজে তাকে সার্বক্ষনিক পরামর্শ দিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান। কৃষি অফিসের সরাসরি তত্বাবধানে তার বাসার ছাদে মাল্টা, বেগুন, টমেটো, কাচা মরিচসহ নানান ধরনের সবজি ও ফলদ গাছ রয়েছে। আশরাফুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা। প্রতিনিয়ত বাড়ছে দূষণ। আর এ বিপর্যয় রোধে ফাঁকা তপ্ত ছাদকে শীতল করতে এবং পরিবেশকে সহনীয় রাখতে পারে গাছপালা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই তিনি ড্রাম ও টবে গাছ লাগিয়েছেন। ওই কারনে তার ভবনের কোনো ধরনের ক্ষতি হচ্ছেনা। পরিবারের নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করাও সম্ভব। গাছের পরিচর্যার ব্যাপারে তিনি বলেন, ব্যবসার কাজের ফাঁকে যেটুকু অবসর সময় পান তার অধিকাংশই ব্যয় করেন বাগান পরিচর্যায়। এব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান জানান, বাড়ির ছাদে বাগান শুধু শখের বিষয় নয়, পরিবেশ রক্ষায়ও রয়েছে তার ভূমিকা। একটু পরিশ্রম আর পরিকল্পনায় বাড়ির কংক্রিটের ছাদটি পরিণত হতে পারে সবুজ মাঠে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!