1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

সুনামগঞ্জ থেকে আরো ৬ হাজার ৭৮৯ মে.টন অতিরিক্ত ধান সংগ্রহ করবে সরকার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২০, ৯.৫৩ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
চলতি বোরো সুনামগঞ্জ থেকে আরো ৬ হাজার ৭৯৮ মন ধান কিনবে সরকার। সিলেট বিভাগ থেকে মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত আরও দুই লাখ টন ধান কিনবে সরকার। আরও ১৫ হাজার ৬০৮ টন ধান কিনবে ১০৪০ টাকা মন দরে। রবিবার এই অতিরিক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে সুনামগঞ্জের অতিরিক্ত বরাদ্দ সম্পর্কেও বলা হয়েছে।
উপজেলা ভিত্তিক নতুন বরাদ্দ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে ৬৬৩ মে. টন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৫২৫ টন, ছাতক উপজেলা থেকে ৬০১ মে. টন, জগন্নাথপুর উপজেলা থেকে ৮৬৯ মে. টন, দিরাই উপজেলা থেকে ১২২৭ মে. টন, ধর্মপাশা উপজেলা থেকে ১২৭৮ টন, জামালগঞ্জ উপজেলা থেকে ৯৪৩ টন, তাহিরপুর উপজেলা থেকে আরও অতিরিক্ত ৬৯২ মে. টন ধান কিনবে সরকার। তবে জেলার শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে নতুন করে আর ধান কেনা হবে না। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান শেষ হবে।
এর আগে সুনামগঞ্জ জেলা থেকে ২৫ হাজার ৮৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!