1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

প্রাক্তন ছাত্রলীগ নেতা হিরন্ময় রায়ের চোখে যুবলীগ নেতা সাহাব উদ্দিন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.১৬ পিএম
  • ৪১৮ বার পড়া হয়েছে

।। হিরন্ময় রায় ।।
ফেসবুক খোলে বড় ভাই সেন্টু ভাইর পোস্ট থেকে প্রথম জানি যে, আমাদের সাহাব উদ্দিন আর নেই। বিশ্বাস হয়নি। পরক্ষনে আমাদের  সিমনের পোস্টে সাহাব উদ্দিনের শেষ শয্যার ছবি দেখে ছিটকে উঠি বিছানা ছেড়ে। কি করে সম্ভব! হতভম্ব হয়ে পড়ি। ছুটে যাই তাঁকে দেখতে। এত তেজি, টগবগে,  দুরন্ত যুবকের নিসাড় দেহ দেখে বিচলিত হয়ে পড়েছিলাম। চোখের কোন ভিজে আসে। অশ্রু সংবরণ করে বেড়িয়ে পড়ি, পুরুষদের কাদঁতে নেই। তাদের বাসা থেকে দলীয় অফিসের দুরত্ব খুব বেশি নয়। কিন্তু বুকের ভিতরটার সাথে পা’জোড়াও ভারি হয়ে আসছিল। সারাক্ষণ ফ্লাসব্যাকের মত এক পাঞ্জাবী পড়া মায়াবী মুখশ্রীর দুরন্ত ছাত্রনেতার সারা শহর জুড়ে ছুটে বেড়ানোর ছবি ভেসে উঠছিল। সব সময় হাসিমুখ। একা থাকতো না, বন্ধুবৎসল, কর্মিবৎসল এই তরুণ। দেখা হলেই সম্মানের সাথে আন্তরিক সম্ভাষন করত। ছাত্রলীগের কিংমেকার ছিল। আমরা যখন ছাত্রলীগ ছেড়ে আসি, সাহাব উদ্দিনরাই হাল ধরে দলের। তাঁর উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের অনেকটাই বিক্রয় করে দলের জন্য। ছাত্রলীগের সভাপতি হবার কথা, কিন্তু গ্রুপ রাজনীতির খেসারত দিতে হয়। সেই যোগ্য ছিল। এরপর যখন সুুনামগঞ্জ সদর যুবলীগের আহবায়ক হয়, প্রচন্ড গতিশীল নেতৃত্বে দলকে দাড় করায় শক্তিশালী ভিত্তির উপর। কিছুদিনের মধ্যেই সম্মেলন। সেই প্রেসিডেন্ট হতো। সদর যুবলীগে প্রাণ সঞ্চার করেছিল মাত্র কয়েক মাসেই। পুরো দলের অর্থের যোগান দিত সে-ই। সময় দিতো সার্বক্ষণিক। তাঁর মধ্যে বাপ্টুদার কর্মিবৎসল চেহারার ছায়া দেখতে পেতাম।
কিন্তু স্বীকৃতির পূর্বেই চলে গেল না ফেরার দেশে। তাঁর জনপ্রিয়তার একটা ঝলক দেখা গেল আজ যানাযায়। ট্রাফিক পয়েন্ট থেকে বাজার মসজিদের সামনে পর্যন্ত কাতারে কাতারে দলের নেতাকর্মি ও সাধারণ মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় তাঁর কফিন। এই ভালবাসা ক’ জনের জুটবে। রমাদার পর আর কোন তরুণ নেতার জন্য আজ কেদেঁছিল দলের কর্মীরা। অকৃত্রিম ভালবাসায় তাঁকে সম্মান জানায় সবাই।
সাহাব উদ্দিনের শবদেহবাহী মন খারাপের গাড়ি আস্তে আস্তে দৃষ্টিসীমার বাইরে যাচ্ছে, আর আমাদের মতো অসংখ্য সাহাব উদ্দিনের গুণগ্রাহীদের চোখ ছল ছল করে উঠে। ভাই তুই আজ ঘুমিয়ে আছিস মাটির কোলে, দু’দিন পর আমরাও আসছি মন খারাপের গাড়িতে চড়ে। দেখা হবে। এক অর্থে রাজনীতির এই কদর্যের জগত থেকে মুক্তি পেলি ভাই। আমাদের এখন দেখতে হবে নব্য হাবিল কাবিলদের খপ্পড়ে পড়া রাজনীতির শিকাড় হয়ে স্বপ্নবাজ ছেলেদের হৃদয়ভাঙ্গার গল্প।
সুখে ঘুমা ভাই। ভাল থাকিস, যেখানেই আছিস।
লেখক: হিরন্ময় রায়, সাবেক সিনিয়র সহ সভাপতি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!