1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ব্রাকেট থেকে পাবলিক লাইব্রেরি বাদ, পাঠাগারের প্রবেশপথে জ্যোতির ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ৩.৫৫ পিএম
  • ৫৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির নামে সুনামগঞ্জ শহরের প্রাণকেকেন্দ্র ডিএস রোডে অবস্থিত ‘শহীদ জগৎজ্যোতি পাঠাগার’ কেবল এ নামেই এখন থেকে পরিচিত পাবে এই পাঠাগারটি। ব্র্যাকেটে ‘পাবলিক লাইব্রেরি’ বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সাধারণসভায়। একই সভায় পাঠাগারের সম্মুখে শহীদ জগৎজ্যোতির ভাস্কর্য নির্মাণের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক নূরুল হুদা মুকুট। এই খবরে উৎফুল্ল জেলার প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন।
জানা গেছে আশির দশকে স্বাধীনতাবিরোধী একটি চক্র শহীদ জগৎজ্যোতির নাম বাদ দিয়ে পাঠাগারটি ‘পাবলিক লাইব্রেরি’ নামে নামকরণ করে। নব্বই দশকে জেলা প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের লোকজন ফের জগৎজ্যোতি পাঠাগার নামে পাঠাগারের আনুষ্ঠানিক নামকরণ করেন। কিন্তু এরপরও পাঠাগারটির নামের সঙ্গে কৌশলে ওই চক্র ব্রাকেটে ‘পাবলিক লাইব্রেরি’ কথাটি যুক্ত রাখে।  এ নিয়ে বিভিন্ন সভায় ও লেখায় ক্ষোভ প্রকাশ করেন জেলার বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের কর্মী ও প্রগতিশীল সংগঠনের সংস্কৃতিকর্মীরা।

গত বছর সাধারণসভায় এক বক্তব্যে পাঠাগারের আজীবন সদস্য সাংবাদিক শামস শামীম পাঠাগারের ব্রাকেটে ‘পাবলিক লাইব্রেরি’ বাদ এবং পাঠাগারের প্রবেশপথে শহীদ জগৎজ্যোতির ভাস্কর্য নির্মাণের দাবি জানান। ৩১জানুয়ারি মঙ্গলবার রাতের সাধারণসভায়ও একাধিক সদস্য একই দাবি জানান।
এই দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক ও সভাপতি শেখ রফিকুল ইসলাম এখন থেকে ‘পাবলিক লাইব্রেরি’ কথাটি বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এর আগে বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট জেলা পরিষদের অর্থায়নে শহীদ জগৎজ্যোতির ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেন। এসময় উপস্থিত সদস্যবৃন্দ এই ঘোষণা প্রদানের জন্য নূরুল হুদা মুকুটকে অভিনন্দন জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!