1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জামালগঞ্জে ৫৫০ পরিবারকে খাদ্য সহায়তা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৪.৫৫ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আজ করোনা ভাইরাসের থাবায় থমকে গেছে গোটা পৃথিবী। মহামারীর এমন দাপট এর আগে কোনদিন দেখেনি বিশ্ব। অনেক দেশেই চলছে লকডাউন। প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও কাজ কর্ম-চলাফেরায় চলছে নিষেধাজ্ঞা। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং দোকানপাট খোলা রাখার ক্ষেত্রেও গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দেশের এই দুর্দিনে নিম্ন আয়ের খেটে খাওয়া অসহায় কর্মহীন মানুষের পাশে এসে দঁাড়ালেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজ সেবক লম্বাবঁাক গ্রামের কৃতি সন্তান (পাকিস্তান প্রাবাসী) মনির হোসন।
মঙ্গলবার দিনব্যাপী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নে কামলাবাজ গ্রামে মিছির আলীর মিল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ অর্থায়নে নিম্ন আয়ের খেটে খাওয়া ৫৫০টি পরিবারের মাঝে ৮ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেয়াজ, ১ কেজি লবন, ৫০০ গ্রাম তৈল বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, সাংবাদিক ও যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উত্তর ইউপি সদস্য হানিফা মিয়া, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মিছির আলী, টুকু, রুবেল, শামীম, ইসমাইল, আতাউর, জাহাঙ্গীর, সাদেক ও নুরুজ্জামান প্রমুখ।
ত্রাণ বিতরণকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, আতঙ্ক নয় সচেতন হোন। তিনি সরকারের বিধি-নিষেধ ও লকডাউন মেনে চলার আহ্বান জানান। সেই সাথে সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!