1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘দোয়ারাবাজার স্টুডেন্টস এসোসিয়েশন’র কমিটি গঠন

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ৩.২৮ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি::
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অন্যতম আঞ্চলিক সংগঠন “দোয়ারাবাজার স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট” এর কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২০ জানুয়ারি ২০১৭, শুক্রবার বিকাল ৪ টায় শুরু হয় সংগঠনের বার্ষিক সভা। সাংগঠনিক সম্পাদক আশরাফ আদনানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বশিরুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি খাদিজা আক্তার লাকি, সাধারণ সম্পাদক ইরফান আলী, সহ সাধারণ সম্পাদক তাওহীদুল আলম শাহীন, সাজ্জাদ হোসাইন সাজু, আতিকুর রহমান, মোশাররফ প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে তাওহীদুল আলম শাহীনকে সভাপতি ও আশরাফ আদনানকে সাধারণ সম্পাদক করে নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি নতুন কমিটি ঘোষনা করেন। নতুন পূর্নাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক- সাজ্জাদ হোসাইন সাজু, অর্থ সম্পাদক- জান্নাতুন নাইম ঝুমু খান, দপ্তর সম্পাদক- আতিকুর রহমান, প্রচার সম্পাদক- সালমা বেগম, প্রকাশনা সম্পাদক- ফারজানা আক্তার সুমি, ছাত্রকল্যাণ সম্পাদক- তারেক আজিজ, শিক্ষা সম্পাদক- কাউসার আলম, সাংস্কৃতি সম্পাদক- মইনুল হোসেন বকুল, সমাজকল্যাণ সম্পাদক- মহি উদ্দিন, আপ্যায়ন সম্পাদক- তাসলিমা বেগম। উল্লেখ্য, উক্ত কমিটি ২০১৬-১৭ সেশনের জন্য নির্বাচন করা হয়েছে। এদিকে দোয়ারাবাজার স্টুডেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দোয়ারাবাজার প্রেসক্লাব, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল, দোয়ারাবাজার উপজেলা জাতীয় ছাত্র সমাজ, আলীপুর সমাজকল্যাণ পরিষদসহ সর্বস্তরের সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং  সুধীমহল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!