1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাদাঘাটে এমপির ত্রাণ নিয়ে কাড়াকাড়ি : না পেয়ে ফিরে গেলেন ৩ শ লোক

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৬.০৭ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ব্যক্তিগত তহবিল থেকে তার নির্বাচনী এলাকা জামালগঞ্জ, ধরমপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় ত্রাণ বিতরণ করা হবে বলে আগাম ব্যাপক প্রচারনা চালান স্থানীয় নেতা কর্মীরা। যার ফলে তাহিরপুরের বাদাঘাটসহ উল্লেখিত স্থানগুলোতে ত্রাণ প্রত্যাশী ব্যাপক লোকসমাগম ঘটে।
রবিবার দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি তাহিরপুর উপজেলা সদরে ত্রাণ বিতরণ করে দুপুর সোয়া একটায় উপজেলার অন্যতম বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটে আসেন ত্রাণ বিতরণ করতে। প্রথমে তিনি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে ত্রাণ নিতে আসা লোকজনের ভিড় সামলাতে না পেরে ত্রাণ নিতে আসা লোকদের বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যেতে বলেন নেতা কর্মীরা।
সরেজমিনে বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, প্রায় চার শতাধিক নারী, পুরুষ ও শিশুরা লাইন করে দাঁড়িয়ে আছে ত্রাণের অপেক্ষায়। কিছুক্ষণ পর এমপি রতন স্কুল মাঠে এসে কয়েকজনকে ত্রাণ দিয়ে দ্রুত চলে যান। এরপর ত্রাণ নিতে আসা লোকজনের মধ্যে শুরু হয় ত্রাণ নিয়ে কাড়াকাড়ি। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পারায় এমপির সাথে থাকা স্থানীয় নেতৃবৃন্দকে দ্রুত স্কুলমাঠ দ্রুত ত্যাগ করতে দেখা গেছে। অনেক মহিলাই এসময় স্থানীয় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রাণ দিতে পারবেননা তাহলে এখানে এনে লাইনে দাঁড় করালেন কেন?। এসময় প্রায় ৩ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে ত্রাণ না পেয়ে খালি হাতে হতাশ হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।
তবে স্থানীয় সচেতন লোকজন মানুষ বলেছেন, আগ থেকে প্রচারণা চালিয়ে ও ঘোষনা দিয়ে ত্রাণের ব্যবস্থা করায় এমন ঘটনা ঘটেছে। এমপিকে না জানিয়েই তার অতিউৎসাহী নেতাকর্মীরা একদিন আগ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পত্রিকায় ত্রাণ দেওয়ার প্রচারণা চালানোয় এমন লোক সমাগম ঘটেছে। যার ফলে অনেক মানুষ জড়ো হয়েছেন। না পেয়ে তারা হতাশ হয়ে ফিরেও গেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!