1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস হবে সংসদ টেলিভিশনে

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৭.৩০ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশনে আগামীকাল রবিবার থেকে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার শুরু হচ্ছে। ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে প্রতিদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির আটটি ক্লাস সম্প্রচার করা হবে। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই ক্লাস প্রচারিত হবে। এরপর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই ক্লাস পুনঃপ্রচার করা হবে। আগামীতে দশম শ্রেণির ক্লাসও সম্প্রচার করা হবে।
এটুআইয়ের সহায়তায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এই ক্লাস সম্প্রচার করছে। ইতিমধ্যে মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে চলতি সপ্তাহের বিস্তারিত ক্লাস সূচি প্রকাশ করা হয়েছে।
জানা যায়, প্রথম পর্যায়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি শ্রেণির ২টি করে ক্লাস সম্প্রচার করা হবে। ক্লাসের ব্যাপ্তি হবে ২০ মিনিট। সকাল ৯টা ৫ মিনিটে ক্লাস শুরু হবে। দুপুর ১২টায় ক্লাস শেষ হবে।
তবে ষষ্ঠ শ্রেণির ক্লাস ৯টা ৫ থেকে ৯টা ৪৫ পর্যন্ত, সপ্তম শ্রেণীর ক্লাস ৯টা ৫০ থেকে ১০টা ৩০ পর্যন্ত, অষ্টম শ্রেণির ক্লাস ১০টা ৩৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত, নবম শ্রেণির ক্লাস ১১টা ২০ থেকে ১২টা পর্যন্ত চলবে। প্রতিদিন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে। পরবর্তী ক্লাস রুটিন আগামী ১ এপ্রিল মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!