1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দুম্বার মাংসে তাহিরপুর উপজেলা পরিষদের ব্যাতিক্রমধর্মী কাঙ্গালিভোজ

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ৫.০০ পিএম
  • ৪৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সৌদি আরব সরকার কোরবানীর পশু (দুম্বা) প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলোতে বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে থাকে। বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণায় স্থানীয় সরকার প্রতিনিধিদের দুম্বার মাংস বিতরণের জন্য পাঠায়। হতদরিদ্র, গরিব ও নি¤œ আয়ের মানুষকে খাবারের জন্য দুম্বার মাংস পাঠানো হলেও ক্ষমতাসীন দলের নেতা, ইউপি চেয়ারম্যান-মেম্বার ও প্রশাসনের কিছু লোকজনই কেবল সেই মাংস খেয়ে থাকেন। গরিব কাঙ্গালের পেটে পড়েনা দুম্বার মাংস। সুনামগঞ্জ জেলায় এই প্রথম বারের মতো উপজেলা পরিষদের বরাদ্দের দুম্বার মাংস দিয়ে কাঙ্গালিভোজ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নিজে রান্না করে সেই মাংস খাইয়েছেন গরিব লোকদের।
জানা গেছে সরকারের ত্রাণ মন্ত্রণালয় থেকে তাহিরপুর উপজেলা পরিষদ প্রায় ১২টি প্যাকেট দুম্বার মাংস বরাদ্দ পায়। অন্যান্য সময় সেই মাংস উপজেলা পরিষদের সংশ্লিষ্টরা নিয়ে যেতেন। কিন্তু এবার ব্যাতিক্রম হয়েছে। সেই মাংস যাতে প্রকৃত দরিদ্র লোকজন খেতে পারেন সেই লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল গতকাল শনিবার ব্যাতিক্রমধর্মী উদ্যোগে নেন। তিনি মাংস দিয়ে কাঙ্গালিভোজের আয়োজন করেন। শনিবার সকাল থেকে উপজেলা শহরে মাইকিং করে কাঙ্গালিভোজে অংশ নেওয়ার অনুরোধ জানান তিনি। নিজে পরিষদ চত্বরে উফরি চুলা তৈরি করে তার কর্মী-সমর্থকদের নিয়ে রান্না করেন। তার ব্যক্তিগত পক্ষ থেকে রান্নার জন্য তেল চাল মশলা ও রান্নার আনুষঙ্গিক জিনিষ দেওয়া হয়। বিকেল ৩টায় থেকে প্রায় সহ¯্রাধিক দরিদ্র লোক উপজেলা চত্বরে এসে ক্রমান্বয়ে সেই মাংসের রান্না খান। ব্যতিক্রমধর্মী এই আয়োজন করায় উপজেলা চেয়ারম্যান ও তার পরিষদকে অভিনন্দন জানিয়েছেন হতদরিদ্র লোকজন। প্রথমবারের মতো দুম্বার সুস্বাদু মাংস খেয়ে তারা তৃপ্তির ঢেকুর তোলেন।
উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি প্রতি বছরই সৌদি আরব থেকে প্যাকেটজাত করে দুম্বার মাংস আসে। কিন্তু যাদের জন্য সেই মাংস আসে তারা সেটা চোখেও দেখেননা। ক্ষমতাসীন কিছু নেতাকর্মী এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরাই সেই মাংস নিজেরা খেয়ে থাকেন। আমি এবছর সেই সুযোগ দেইনি কাউরে। আমার পরিষদের বরাদ্দের পুরো মাংস রান্না করে গরিব কাঙ্গালদের খাইয়েছি। তারা খুশি হয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!