1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জনতার ভালোবাসায় সিক্ত মুকুট, নারী প্রতিনিধিরা অভিনন্দন জানাচ্ছেন তার স্ত্রীকেও

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ১.৫৮ পিএম
  • ৫৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদ হুদা মুকুটকে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। জেলার ১১ উপজেলা থেকে স্থানীয় সরকার প্রতিনিধিরা এসে তাকে ফুলের মালা পড়িয়ে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন। নূরুল হুদা মুকুটও স্থানীয় সরকার প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে জেলার সার্বিকব উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেছেন। ২৮ ডিসেম্বর বিকেল থেকে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে সাধারণ জনতা তার হাজীপাড়াস্থ বাসায় এসে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন।
এদিকে শুভেচ্ছা-অভিনন্দনের পাশাপাশি নূরুল হুদা মুকুট নিজেও বিভিন্ন স্থানে গিয়ে জনপ্রতিনিধি ও সাধারণ জনতার সঙ্গে কুশল বিনিময় করছেন। তার পক্ষে আন্তরিকভাবে কাজ করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। জানা গেছে দুএকদিনের মধ্যেই তিনি জেলার প্রতিটি উপজেলায় গিয়ে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সুধীজনের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এদিকে নূরুল হুদা মুকুটের পাশাপাশি তার স্ত্রী হোসনা হুদাকেও বাসায় এসে অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিরা। হোসনা হুদা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রতিনিধিদের নম্বর সংগ্রহ করে প্রতিদিন ফোনে কথা বলতেন। তিনি তার স্বামীকে ভোট দেওয়ার জন্য তাদের সঙ্গে নিয়মিত কথা বলতেন। নারী সদস্যরা নূরুল হুদা মুকুটের স্ত্রীর ব্যবহারে মুগ্ধ হন। তার স্বামী নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকারের নারী সদস্যরা এসে তাকে অভিনন্দন জানাচ্ছেন। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে বাসায় নারী সদস্যদের আসতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!