1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

গুলশান হামলায় ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ ফেডেরিকার শোক

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০১৬, ২.৪০ পিএম
  • ৮৭৩ বার পড়া হয়েছে

ঢাকা: ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ফেডেরিকা মোঘেরিনি।

রোববার (৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

ফেডেরিকা বলেন, হামলায় বাংলাদেশি ও বিদেশি নাগরিকসহ কিছু লোক নিহত হয়েছেন। এ ধরনের হামলা বিশ্ব সম্প্রদায়ের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। সন্ত্রাস এখন বৈশ্বিক হুমকি। আর বিশ্ব সম্প্রদায়কেই এই সন্ত্রাস একসঙ্গে মোকাবেলা করতে হবে।

হামলায় আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকর্তাসহ নিহতদের স্বজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান ইইউর এ হাই রিপ্রেজেন্টেটিভ।

তিনি বলেন, এই দুঃসময়ে আমরা বাংলাদেশ সরকার ও এর জনগণের প্রতি সংহতি জানাচ্ছি। একইসঙ্গে সংহতি জানাচ্ছি এই হামলায় ক্ষতিগ্রস্ত অন্য দেশের সরকার ও জনগণের প্রতিও।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!