1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যম্পিয়ন সুনামগঞ্জ সদর উপজেলা

  • আপডেট টাইম :: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ১১.২০ এএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। রবিবার ফাইনালের উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দল একে অন্যকে গোল দিতে মরিয়া হয়ে ওঠে। মাঠেও দুই উপজেলার সমর্থকরা নিজেদের সমর্থনে হই হুল্লোড় করেন। খেলা শেষে বিজয়ী সদর উপজেলাকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বিকাল ৩টায় খেলা শুরু হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে সদর উপজেলা। দ্বিতীয়ার্ধে আরো এক গোলের দেখা পায় সদর উপজেলা। তবে আক্রমণাতœক খেলতে থাকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাও। তারা সদর উপজেলাকে এক গোল দেয়। কিছুক্ষণ পরে সদর উপজেলা আরো এক গোল দেয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে সদর উপজেলাকে আরেক গোল দেয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। মাঠের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে এক মিনিট পরেই খেলার শেষ বাশি দেন রেফারি। ফলে ৩-২ গোলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার, বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!