1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ছাতককে হারিয়ে ফাইনালে সদর উপজেলা

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ১.৩৪ পিএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলার মধ্যে এক শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে। আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলের খেলোয়াড়রা করেছেন প্রাণান্ত চেষ্টা। তারপরেও মিলেনি কাঙ্খিত গোল। কিন্তু খেলার ৬৭ মিনিটের মাথায় সদর উপজেলা দলের খেলোয়াড় মিশরীয় মোস্তফা ডিবক্সে ডুকে গেলে ফাউল করে বসেন ছাতকের গোলকিপার। আর তখনই পুরো মাঠ সদরের পক্ষে হুঙ্কার দিয়ে ওঠে। কিন্তু এই ফাউল মেনে না নিয়ে খেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় ছাতক উপজেলা। পরে নির্ধারিত সময় শেষে রেফারি রিফিউজ-টু প্লেতে সদর উপজেলাকে বিজয়ী করেন। এর ফলে ফাইনালে উঠেছে সদর উপজেলা। এভাবেই সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ছাতককে হারিয়ে ফাইনালে উন্নীত হয় সদর উপজেলা।
জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টে বুধবার দুপুর আড়াইটায় শুরু হয়। শক্তিশালী ছাতক উপজেলার মুখোমুখি হয় আসরের শক্তিশালী সদর উপজেলা দল। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়াধের্র ৬৭ মিনিটে সদরের কাউন্টার এ্যাটাকে স্টাইকার মিশরি খেলোয়ার মোস্তফা ডিবক্সের ভেতরে বল নিয়ে গেলে ফাউল করেন ছাতকের গোল কিপার শাহেন শাহ। ডিবক্সে ভেতরে ফাউল করায় প্লান্ট্রিকের সিদ্ধান্ত দেন রেফারি আনিসুর রহমান সাগর। এতে রেফারির সাথে বাকবি-ায় জড়িয়ে পড়েন ছাতকের খেলোয়াড়রা। এক পর্যায়ে ছাতকের ১৬ নাম্বার জার্সি পরিহিত আব্রাহাম রেফারিকে ধাক্কা দিলে হলুদ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করে দেন রেফারি সাগর। রেফারি প্লান্ট্রিকের সিদ্ধান্তে অটল থাকলেও খেলতে অস্বীকৃতি জানায় ছাতক। শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করে রিফিউজ টু প্লেতে সদর উপজেলাকে বিজয়ী ঘোষণা করেন রেফারি ও পরিচালনা কমিটি।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাহাড়ায় মাঠ ছাড়েন ১ম সেমিফানালে অংশ নেয়া সদর ও ছাতক উপজেলার খেলোয়াড়রা। তবে শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় স্বস্থি প্রকাশ করেন ক্রিড়ামোদীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!