1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

দিরাইয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯, ৩.১৬ পিএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
দিরাই নতুন কর্ণগাঁও লাল সবুজ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রবাসী আক্তার হোসেনের আয়োজনে ও গ্রামের প্রবাসী কামাল তালুকদার, নাছির উদ্দিন তালুকদারের সহযোগিতায় অনুষ্টিতব্য ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাকিতপুর স্পোর্টিং ক্লাব ও স্বাগতিক নতুন কর্ণগাঁও স্পোটিং ক্লাব। মুর্হুমুহু আক্রমন পাল্টা আক্রমনে জমজমাট ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হয়। ট্রাইবেকারে সাকিতপুরকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় নতুন কর্ণগাঁও। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়। মানুষের সুস্থ্য থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা অপরিহার্য। তিনি বলেন, দিরাইয়ে ফুটবলের সেই সুদিন এখন নেই। একটা সময় ছিলো ফুটবল খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটতো। ফুটবলের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে যথাসাধ্য কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। এছাড়া নতুন কর্ণগাঁও গ্রামের খেলার মাঠের সমস্যা অচিরেই সমাধানের আশ্বাস প্রদান করেন উপজেলা চেয়ারম্যান।
সভায় নতুন কর্ণগাঁও বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ছানফর উল্লা তালুকদারের সভাপতিত্বে ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজিব আহমেদেও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. খান উল্লাহ, সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব চৌধুরী, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল আহমেদ চৌধুরী, সহসভাপতি আবুল কাশেম, নির্বাহী সদস্য বাউলিয়ানা ফয়সল, রাজীব আহমেদ, সুর্যমুখী যুব সংঘের সাধারণ সম্পাদক আলী হোসেন। উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি সদরুল ইসলাম, সদস্য জাকারিয়া, মুজিব, নাছির, উজ্জ্বল, আবু সুফিয়ান, মুহিবুর, মনাই, শহীদ, এছন আলী প্রমুখ। এসময় ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল আহমেদ চৌধুরী সংগঠনের প্রধান উপদেষ্ঠা, শিক্ষানুরাগী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের পক্ষ থেকে লাল সবুজ স্পোর্টিং ক্লাবে জার্সি প্রদান করার ঘোষণা দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!