1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড হামলার ১২ বছর পর সিলেট ও হবিগঞ্জের মেয়র গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ৩.৪৭ পিএম
  • ৫৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২০০৪ সনে দিরাই শহরে জাতীয় নেতা ও আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার ১২ বছর পর হামলার সম্পৃক্ততায় সিলেটের বরখারস্তকৃত সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র জিকে গৌছকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার সিআইডি কর্তৃক গ্রেফতারের আবেদনের প্রেক্ষিতে আদালতে তাদের উপস্থিত করা হলে আসামী পক্ষ জামিন নামঞ্জুরের আবেদন জানান। সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজেস্ট্রিট আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ আসামীদের গ্রেফতার দেখিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ২০১৪ সনের ২১ জুন গ্রেনেড হামলা করে সন্ত্রাসীরা। এতে অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত। আহত হন ২৯ জন। ওয়াহিদ মিয়া নামক যুবলীগের এক নেতা হামলায় মারা যান। এ ঘটনায় পুলিশের এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা ও বিষ্ফোড়ক আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন। চলতি বছর ১৮ জুলাই এই গ্রেনেড হামলা মামলার আসামি হিসাবে অভিযুক্ত করা হয় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তৃকৃত মেয়র গোলাম কিবরিয়া গৌছসহ ১৩ জনকে। রবিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের গ্রেফতার দেখানোর আবেদনটি শোনেন। এসময় আসামী পক্ষের আইনজীবি জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের গ্রেনেঢ হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!