1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শৃঙ্খলা নিরাপত্তা ও জনসেবাই পুলিশের মূল কাজ: ডিআইজি মিজানুর রহমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১২.৫৫ পিএম
  • ৫০৫ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
টাঙ্গুয়া হাওরে আগত ট্যুরিষ্টদের নিরাপত্তা বিষয়ক সভা করেছেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মিজানুর রহমান। শুক্রবার দুপুরে তাহিরপুর থানা প্রাঙ্গনে সিলেট রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার সুনামগঞ্জ ও ট্যুরিষ্ট পুলিশ সিলেট এর আয়োজনে অনুষ্টিত নিরাপত্তা বিষয়ক সভায় ডিআইজি মিজানুর রহমান বলেন, ‘টাঙ্গুয়ায় আগত ট্যুরিষ্টদের নিরাপত্তায় তাহিরপুর থানা পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে সতর্কতার সাথে কাজ করতে হবে। কোন ট্যুরিষ্ট বিপদাপন্ন হলে তাৎক্ষনিক পুলিশ সেবা দিয়ে কাজ করে যাবে। শৃঙ্খলা নিরাপত্তা ও জনসেবাই পুলিশের মূল কাজ।’ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম,সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, ট্যুরিষ্ট পুলিশ এডিশনাল এসপি মো: হাফিজ, যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সাজিদুর রহমান ফারুক,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর। বক্তারা টাঙ্গুয়া হাওরপাড়ে ট্যুরিষ্টদের আবাসন ব্যবস্থা ও নিরাপত্তার জন্য ট্যুরিষ্ট পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়সহ প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি টাঙ্গুয়ায় জীববৈচিত্র্য ও মৎস্য সংরক্ষনসহ বনায়ন ভূমি সংরক্ষেনে পুলিশের পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদের কাজ করতে হবে। সভার পূর্বে তারা টাঙ্গুয়া হাওর ঘুরে দেখেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!