1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ধর্মপাশার মধ্যনগরে দুটি দোকান ভস্মিভূত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১২.৪৯ পিএম
  • ৪৫৯ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা::
ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারের ফারুকী মার্কেটে বুধবার রাতে আগুন লেগে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে ওই দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।
মধ্যনগর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মধ্যনগর বাজারের ফারুকী মার্কেটে মধ্যনগর ইউনিয়নের ইটাউড়ি গ্রামের পল্লব বিশ্বাসের একটি ইলেকট্রনিক্স দোকান ও একই ইউনিয়নের মধ্যনগর গ্রামের আব্দুস সালামের একটি ওষুধের দোকান রয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে ওই দুজন ব্যবসায়ী দোকান বন্ধ করে নিজ নিজ বাড়ি চলে যান। রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ওই দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। ঘটনাটি স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষকে জানালে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। মধ্যনগর বাজারের স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে করে পুরো বাজারটি অগ্নিকান্ড থেকে রক্ষা পায়। মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, এ উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা অতীব জরুরি। এছাড়াও মধ্যনগর বাজারটি উপজেলার বৃহত্তম বাজার। মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ভয়াবহ ঘটনা এড়ানো কোনো অবস্থাতেই সম্ভব হতো না।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!