1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

দিরাই প্রেসক্লাবের বিভক্তি অবসান: সাংবাদিক টিপু সুলতানের শোকসভা ঐক্যবদ্ধভাবে পালনের উদ্যোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১২.৫১ পিএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলার সিনিয়র সাংবাদিক ও সুনামগঞ্জ জেলার মফস্বল সাংবাদিকদার মেধাবী মুখ টিপু সুলতানের শোকসভাকে কেন্দ্র করে প্রেসক্লাবের দীর্ঘদিনের বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন দিরাইয়ের সাংবাদিকরা। বিভক্ত গ্রুপের কমিটি বিলুপ্ত করে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি দিরাই প্রেসক্লাব সভাপতি সাংবাদিক টিপু সুলতানের স্মরণে শোক সভার লক্ষ্যে শোকসভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দিরাই প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঢাকা ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি নেছারুল হক খোকনের উপস্থিতিতে বিবাদমান দু’গ্রুপের যৌথ এক মত বিনিময় সভার মাধ্যমে জিয়াউর রহমান লিটনকে আহবায়ক, সোয়েব হাসানকে যুগ্ম আহবায়ক ও মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে কোষাধ্যক্ষ করে শোকসভা বাস্তবায়ন কমিটি করা হয়।
সাংবাদিক সোয়েব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহাজাহান মাহমুদ হেলাল, সামছুল ইসলাম সরদার, জিয়াউর রহমান লিটন, মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী, সরদার মোজাহিদুল ইসলাম, জুবায়ের সরদার, প্রশান্ত সাগর দাস, সৈদুর রহমান তালুকদার প্রমুখ।
সভায় আগামী ২৫ নভেম্ভর উপজেলা গণমিলনায়তন হলে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে দিরাই প্রেসক্লাবের বিবেদমান দু-গ্রুপের দুটি কমিটি বিলুপ্ত করে সামছুল ইসলাম সরদারকে আহবায়ক, জিয়াউর রহমান লিটনকে সদস্য সচিব ও সোয়েব হাসান, ইমরান হোসাইনকে যুগ্ম আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের ৩ মাস মেয়াদি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!