1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

চেক ডিজ অনার মামলায় দিরাইয়ের রিটন রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ অক্টোবর, ২০১৬, ৪.২৯ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
চেক ডিজঅনার মামলায় সুনামগঞ্জের দিরাই উপজেলার রিটন রায় নামের এক ব্যক্তিকে ৫ মাসের কারানদ- প্রদান করেছেন ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২য়। কারাদ-ের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাদীর ২০ লক্ষ টাকা পরিশোধের নির্দেশ প্রদান করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২য় এর বিচারক শামছুন্নাহার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মুকতবুর রহমান এন আই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় সুনামগঞ্জের দিরাই উপজেলার রিটন রায়ের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা চেক ডিজঅনারের একটি মামলা ঢাকা সিএমএম আদালতে দায়ের করেন যার মামলা নং সিআর ৪৯৮/২০১৪। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২য়-এ দায়িত্ব দেওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলাটি দায়রা ১১৯১৯/২০১৫ নম্বর হিসেবে রেজিস্ট্রিভূক্ত করে। পরবর্তীতে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শোনানী শেষে গত ২৭/০৯/২০১৬ ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২য় এর বিচারক শামছুন্নাহার আসামী রিটন রায়কে ৫ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে তাকে বাদীর পাওনা ২০ লক্ষ টাকা প্রদানের নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!