1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাইয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রাস্তা উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১.১০ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত দুটি রাস্তা উন্নয়নে সমীক্ষা যাচাই, পরিবেশ ও সামাজিক অবস্থার প্রভাব নিরুপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) এর আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিইজিআইএস’র সহকারী মুবাশি^র বিন আনসারীর পরিচালনায় মতবিনিময়সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি বিশ^জিৎ দেব, সিইজিআইএস’র এসোসিয়েড স্পেশালিষ্ট মনিরুল হক মানিক, রিসোর্স এসোসিয়েট সৈয়দ সোহেল আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, কুলঞ্জ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, করিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময়সভায় হাওরের জীববৈচিত্র রক্ষা, ফসলের কম ক্ষতি ও অধিক সংখ্যক মানুষের উপকার হয় এসব বিষয়াধি সামনে রেখে রাস্তা উন্নয়নের প্রতি গুরুত্তারোপ করে বক্তারা বলেন, দিরাই কালনী সেতু থেকে রজনীগঞ্জ, নগদীপুর ও হুসেনপুর বাজার হয়ে কলকলিয়াগামী রাস্তাটি উন্নয়ন করলে কম খরচে অধিক মানুষের সুবিধা ভুগের সুযোগ রয়েছে। হুসেনপুর বাজার থেকে নগদীপুর ও রজনীগঞ্জ বাজার হয়ে কালনী সেতু দিয়ে দিরাই পর্যন্ত এখনই মোটর সাইকেল চলাচল করছে। এদিক দিয়ে রাস্তা নির্মান করলে কম সময়ের মধ্যে রাস্তা উন্নয়ন কাজ সম্পন্ন করা যাবে, হাওরের উপর দিয়ে ফ্লাইওভার নির্মান করতে হবেনা, হাওরের জীববৈচিত্র হুমকির মুখে পরার কোন সম্ভাবনা নেই। দিরাই থেকে ধলবাজার হয়ে বোয়ালিয়া পর্যন্ত রাস্তাটি (সাবমার্জিবল থেকে অল ওয়েদার) স্থায়ী রাস্তাভাবে নির্মানের প্রতি মত দেয়া হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!