1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

বিদ্যুতায়নের নামে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন পাশা: সংবাদ সম্মেলনে অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ২.০৭ এএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মোঃ নুরুল হক: দক্ষিণ সুনামগঞ্জ
সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে বিদ্যুতায়নের নামে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আউয়াল। শনিবার দুপুর দেড়টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ সুনামগঞ্জ ভিউ ডটকম’র অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। ২০০৫ সালে সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীর সাথে যুক্তরাজ্যে আব্দুল আউয়াল’র পরিচয় ঘটে। সেই সুবাদে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আউয়াল তাঁর নিজ গ্রাম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামে বিদ্যুতায়নের জন্য তৎকালীন সংসদ সদস্য শাহীনুর পাশাকে একটি সংবর্ধনা প্রদান শেষে বিদ্যুতায়নের খরচের জন্য একটি চেকে এক লক্ষ টাকা প্রদান করেন বলে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান। কিন্তু শাহীনুর পাশা চৌধুরী সংসদ সদস্য থাকাকালীন সময়ে আসামপুর গ্রামে বিদ্যুতায়ন করা সম্ভব হয়নি। এতে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আউয়াল তাঁর প্রদত্ত টাকা শাহীনুর পাশার কাছ থেকে পাওনা পেতে ব্যর্থ হন। এ ব্যাপারে অ্যাড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার করছে। বিদ্যুতের কথা বলে আমি কারও কাছ থেকে টাকা নেই নাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!