1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

দোয়ারাবাজারে জুয়াড়ির রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ৪.৫২ পিএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আব্দুল করিম (৪৫) ওরফে রেজাউল করিম নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের তেরাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জুয়া খেলার সময় গ্রামের কতিপয় লোকজন তাদের ধাওয়া করে। এসময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে জুয়াড়িরা দিদ্বিদিক ছুটাছুটি করতে থাকে । এক পর্যায়ে আব্দুল করিম দৌড়ে এসে স্থানীয় কান্দাগাঁও গ্রামের আব্দুল হামিদের বাড়িতে উঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ওই ব্যক্তি মাটিতে লুটে পড়ে।  বাঁচাও বাঁচাও বলে সুর চিৎকার করতে থাকলে বাড়ির ঘুমন্ত লোকজন এসে তাকে বুকে পিঠে মালিশ করতে থাকাবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভোর রাতে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে দোয়ারাবাজার থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে শনিবার সকালে নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।
দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, যিনি মারা গেছেন তিনি জুয়ারি ছিলেন বলে আমরা জেনেছি। তার  লাশ উদ্ধার করে ইতোমধ্যে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে সুরত হাল রিপোর্টের সময় নিহতের শরীরে ক্ষতের কোনো আলামত পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!