1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আ.লীগের পক্ষে মুক্তিযোদ্ধাদের প্রচারণা শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৭.৪৩ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
একাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে সিলেটের মুক্তিযোদ্ধাদের নিয়ে এ প্রচারণা শুরু করেন মুক্তিযোদ্ধা নেতারা।
মাজার জিয়ারত শেষে সিলেট-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনের সঙ্গে মতবিনিময় সভা করেন মুক্তিযোদ্ধারা। সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড়ে মোমেনের বাসভবন ‘হাফিজ কমপ্লেক্স’-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. একে আবদুল মোমেন। এ সময় আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, মুক্তিযোদ্ধা নেতা আবদুল গাফফার কুতুবি, মেজর (অব.) লেলিন, মোহাম্মদ আসালত, আবদুস সালাম মজুমদার, মিনহাজ উদ্দিন, মাকসুদ আহমেদ চৌধুরী, নাজির আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম, ফকির শেখ জিয়া উদ্দিন, হুমায়ুন কবির, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, হাজি এমদাদ, মো. মোসতাক, আবদুর রশীদ মণ্ডল, মো. ইব্রাহিম, মো. জাহান, রফিকুল হক, পারভেজ আহমেদ প্রমুখ। বক্তারা আগামী নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!