1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

এমপি রতনের প্রার্থীতা নিয়ে গুজবের বিরুদ্ধে ধর্মপাশায় প্রতিবাদ মিছিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮, ৩.১৯ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাপ রিপোর্টার ::
সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রিয় নেতা মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন নিয়ে মিথ্যা গুজবের প্রতিবাদে ধর্মপাশা উপজেলা সদর সহ বাদশাগঞ্জ বাজার, পাইকরাটি ও গাছতলা বাজারে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে সাধারন জনগণ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দের আয়োজনে প্রতিবাদ মিছিল অনুষ্টিত হয়। জানা যায়, সুনামগঞ্জ-১ আসনের নৌকা প্রার্থীতা পরিবর্তন হচ্ছে এ নিয়ে একটি মহল বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। একটি উন্নয়ন বিরোধী চক্র এসকল মিথ্যা গুঞ্জন রটাচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, যুবলীগ নেতা এরশাদ, খোকন, অলি মাহমুদ খান টিটু, জেলা ছাত্রলীগ সদস্য রাজন মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মোহন, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী প্রমূখ প্রতিবাদ মিছিলগুলোতে নেতৃত্ব দেন। তারা এই আসনের উন্নয়নের রূপকার মোয়াজ্জেম হোসেনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!