1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মেজর ইকবাল পুত্র ইনান স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ২.৩৬ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রয়াত মন্ত্রী মেজর ইকবাল ও প্রয়াত এমপি মমতাজ ইকবালের একমাত্র ছেলে ইসনান ইমাম চৌধুরী সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। রবিবার দুপুরে তিনি সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নাপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন। ইসনান ইমামের মনোনয়নপত্র সংগ্রহ সুনামগঞ্জ-৪ আসনে আলোচনার জন্ম দিয়েছে।
ইসনান ইমাম চৌধুরী প্রিয় গত কয়েক বছর ধরে সুনামগঞ্জ-৪ আসনে চষে বেড়াচ্ছেন। সুনামগঞ্জ-৪ আসনের দুই উপজেলার প্রতিটি গ্রাম ঘুরেছেন তিনি। বাবার পুরনো কর্মীদের খুঁজে বের করে তাদেরকে ভিড়িয়েছেন। দোয়া নিয়েছেন বিভিন্ন দলের প্রবীণ নেতাদের। মাঠে তার অবস্থাও ভালো বলে মনে করেন রাজনৈতিক মহল। বিশেষ করে তার বাবা মেজর ইকবালের হাজারো সমর্থক শ্রদ্ধা করেন। তার ছেলে হিসেবে সেই নেতাদের খুজে কাছে টেনেছেন মেজরপুত্র ইসনাম ইমাম চৌধুরী।
গত ১৫ সেপ্টেম্বর জাতীয় পার্টির দ্বিার্ষিক সম্মেলনে সুনামগঞ্জে এসে হুসেইন মোহাম্মদ এরশাদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে প্রার্থী ঘোষণা করেছিলেন। ওই অনুষ্ঠান বর্জন করেন ইনান ও তার সমর্থকরা। এই দিনই তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা দেন।
অবশেষে রবিবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর বিষয়টি আলোচনার জন্ম দেয়। অনেক প্রবীণ নেতা এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা তাকে দোয়া করেছেন।
ইনান চৌধুরী বলেন, আমি সকলের দোয়া ও আশির্বাদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সুনামগগঞ্জ-৪ আসনের জাপাসহ দলনিরপেক্ষ অনেক মানুষ আমার মনোনয়নপত্র সংগ্রহের খবরে আমাকে আশির্বাদ করেছেন। আমি ইনশাআল্লাহ সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচন করব। তিনি এই আসনের সকল ভোটার ও সাধারণ মানুষের দোয়া কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!