1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

শাল্লায় জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮, ১.০৮ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদরে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ উপলক্ষে ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা ( অঃ দাঃ ) কে এম বদরুল হকের সভাপতিত্বে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালী পদ রায়, বাহাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা বেগম, আভা রাণী সরকার, লিপ্টন দাস।
বক্তাগণ ইঁদুর কে একটি ক্ষতি কর প্রাণী উল্লেখ করে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ সফলের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ চলতি বোরো মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে- বোর ধান, সরিষা, ভূট্টার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা অঃদাঃ কে এম বদরুল হক জানান এ বার ৫শত ৮০ জন কৃষক কে এ সেবা প্রদান করা হবে তিনি আরো জানান বিগত মৌসুমে শাল্লা উপজেলায় লক্ষ্য মাত্রা ছিল ২১হাজার ৫শত ৩০হেক্টর জমি, চলতি মৌসুমে লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১হাজার ৯শত ৯৯হেক্টর জমি।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস, এ,পি,পি, ও বিভূতোষ চৌধুরী, এস,এ,এ,ও জয়ন্ত কুমার দাস,বিদুর চন্দ্র দাস, জবা রাণী দাশ, কল্যাণ ব্রত সরকার সহ স্থানীয় প্রমূখ জনসাধারণ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!