1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ১০.০৬ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ১০টার দিকে আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় প্রয়াত সংগীত শিল্পীকে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগণ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জানান, কিংবদন্তি এই সংগীত শিল্পীকে এখন নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও ‘এবি কিচেনে’। তারপর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা। জানাজা শেষে তার মরদেহ আবারও হিমঘরে রাখা হবে।
আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব তার স্বামীর সঙ্গে থাকেন অস্ট্রেলিয়া। আর ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব পড়াশোনা করছেন কানাডায়। পরিবার অপেক্ষা করছেন তাদের দুজনের। ফাইরুজ ও আহনাফ দুজনেই দেশের উদ্দেশে রওয়ানা করেছেন। আজ রাতের মধ্যে তাদের দেশে থাকার কথা রয়েছে।
তারা ফিরলেই আইয়ুব বাচ্চুর লাশ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। আগামী শনিবার আরেক দফা নামাজে জানাজা শেষে মায়ের কবরেই চিরনিদ্রায় শায়িত হবেন সঙ্গীত জগতের সবচেয়ে বড় তারা।
গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দেশ বরেণ্য এই সংগীত শিল্পী। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!