1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশে আইএসের হামলার হুমকিদাতা দুইজনের পরিচয় ফেসবুকে প্রকাশ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জুলাই, ২০১৬, ১১.৫৭ এএম
  • ৬৯৬ বার পড়া হয়েছে

Issঅনলাইন ডেক্স::
সম্প্রতি ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় হামলার পর এ হামলার সমর্থ ও প্রশংসা করে ফের বাংলাদেশে হামলার হুমকি দেওয়া ভিডিওচিত্রে যে তিন জন কথা বলেছে তাঁদের ২ জনের পরিচয় প্রকাশ হয়েছে ফেসবুকে। এ দুইজনের মধ্যে প্রথমজন হচ্ছে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সিজন ওয়ানের প্রতিযোগি তাহমিদ রহমান সাফি, এবং ভিডিওর তৃতীয়জন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র ছাত্র তৌসিফ হাসান। এমনটাই ফেসবুকে শনাক্ত করেছেন পরিচিত অনেকে। একাধিকজনকে তাদের দুই জনের পরিচয় নিয়ে স্টেটাস দিতে দেখা গেছে।

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর রাজধানী বলে খ্যাত সিরিয়ার আল-রাকা থেকে এ তিন আইএস জঙ্গি গত শুক্রবার (১ জুলাই) বাংলাদেশের গুলশানে চালানো হামলার প্রশংসা করে বাংলা ও ইংরেজি ভাষায় ভিডিওচিত্র প্রকাশ করে। এ ভিডিওচিত্র প্রকাশের পর ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে, এবং মুখোশধারী একজন ব্যতিত বাকী দুইজনকে শনাক্ত করেন একাধিক ফেসবুক ব্যবহারকারী।

এ দুই আইএস জঙ্গি বাংলাদেশ সরকারকে তাগুদি সরকার মনে করে এবং জেহাদের আহ্বান জানিয়েছে তাদের স্টেটাসে।

অনেকেই তাদের দুজনের পরিচয় ফেসবুকে প্রকাশ করে লিখেছেন এখন এরা আইএস জঙ্গি! গণতান্ত্রিক সরকারকে এরা তাগুদি সরকার মনে করে। এরা এখন খেলাফত প্রতিষ্ঠার নামে দুনিয়াকে নরক বানানোর স্বপ্নে বিভোর!
মঙ্গলবার এক ভিডিওবার্তায় তিনজনকে শুক্রবারের হামলা সম্পর্কে বক্তব্য দিতে শোনা যায়। এদের একজন ইংরেজিতে এবং দুইজন বাংলা কথা বলে। সাইট ইনটেলিজেন্ট গ্রুপের ওয়েব সাইট দাবি করেছে, তারা সিরিয়ার আর-রাকায় অবস্থান করছে।
এক্টিভিস্ট ও লেখক জান্নাতুন নাঈম প্রীতি লিখেছেন,‘যারা সকালবেলা আইএসের নতুন ভিডিও দেখে মাথায় আগুন নিয়ে বসে আছেন তাদের জন্য এক্সক্লুসিভ ভালো খবর হল- ভিডিওর তিনজনের একজনের পরিচয় মিলেছে! তিনি হলেন তাহমিদুর রহমান। তার বাবা সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমান। তাহমিদুর রহমান দীর্ঘদিন ধরে বাড়ি থেকে পলাতক বলে জানা গেছে।” অভিনু কিবরিয়া লিখেছেন ‘আইএস এর ভিডিওতে বয়ানকারী প্রথম ব্যক্তি মনে হয় তাহমিদ রহমান সাফি, এক ছোট বোন শিল্পী এর কাছ থেকে শুনে জানালো। সাফি ক্লোজআপ ওয়ান তারকা ছিল। তার প্রোফাইল ডিএকটিভেটেড। তার নামে সার্চ দিয়ে একটা পেজ পেলাম, যেখানে তার কাছ থেকে নিয়ে আল কায়েদা নেতার বক্তব্য শেয়ার করা হয়েছে। তার গলার মিল পেলাম ক্লোজআপ ওয়ানের ভিডিওতে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!