অনলাইন ডেক্স::
সম্প্রতি ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় হামলার পর এ হামলার সমর্থ ও প্রশংসা করে ফের বাংলাদেশে হামলার হুমকি দেওয়া ভিডিওচিত্রে যে তিন জন কথা বলেছে তাঁদের ২ জনের পরিচয় প্রকাশ হয়েছে ফেসবুকে। এ দুইজনের মধ্যে প্রথমজন হচ্ছে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সিজন ওয়ানের প্রতিযোগি তাহমিদ রহমান সাফি, এবং ভিডিওর তৃতীয়জন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র ছাত্র তৌসিফ হাসান। এমনটাই ফেসবুকে শনাক্ত করেছেন পরিচিত অনেকে। একাধিকজনকে তাদের দুই জনের পরিচয় নিয়ে স্টেটাস দিতে দেখা গেছে।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর রাজধানী বলে খ্যাত সিরিয়ার আল-রাকা থেকে এ তিন আইএস জঙ্গি গত শুক্রবার (১ জুলাই) বাংলাদেশের গুলশানে চালানো হামলার প্রশংসা করে বাংলা ও ইংরেজি ভাষায় ভিডিওচিত্র প্রকাশ করে। এ ভিডিওচিত্র প্রকাশের পর ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে, এবং মুখোশধারী একজন ব্যতিত বাকী দুইজনকে শনাক্ত করেন একাধিক ফেসবুক ব্যবহারকারী।
এ দুই আইএস জঙ্গি বাংলাদেশ সরকারকে তাগুদি সরকার মনে করে এবং জেহাদের আহ্বান জানিয়েছে তাদের স্টেটাসে।
অনেকেই তাদের দুজনের পরিচয় ফেসবুকে প্রকাশ করে লিখেছেন এখন এরা আইএস জঙ্গি! গণতান্ত্রিক সরকারকে এরা তাগুদি সরকার মনে করে। এরা এখন খেলাফত প্রতিষ্ঠার নামে দুনিয়াকে নরক বানানোর স্বপ্নে বিভোর!
মঙ্গলবার এক ভিডিওবার্তায় তিনজনকে শুক্রবারের হামলা সম্পর্কে বক্তব্য দিতে শোনা যায়। এদের একজন ইংরেজিতে এবং দুইজন বাংলা কথা বলে। সাইট ইনটেলিজেন্ট গ্রুপের ওয়েব সাইট দাবি করেছে, তারা সিরিয়ার আর-রাকায় অবস্থান করছে।
এক্টিভিস্ট ও লেখক জান্নাতুন নাঈম প্রীতি লিখেছেন,‘যারা সকালবেলা আইএসের নতুন ভিডিও দেখে মাথায় আগুন নিয়ে বসে আছেন তাদের জন্য এক্সক্লুসিভ ভালো খবর হল- ভিডিওর তিনজনের একজনের পরিচয় মিলেছে! তিনি হলেন তাহমিদুর রহমান। তার বাবা সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমান। তাহমিদুর রহমান দীর্ঘদিন ধরে বাড়ি থেকে পলাতক বলে জানা গেছে।" অভিনু কিবরিয়া লিখেছেন ‘আইএস এর ভিডিওতে বয়ানকারী প্রথম ব্যক্তি মনে হয় তাহমিদ রহমান সাফি, এক ছোট বোন শিল্পী এর কাছ থেকে শুনে জানালো। সাফি ক্লোজআপ ওয়ান তারকা ছিল। তার প্রোফাইল ডিএকটিভেটেড। তার নামে সার্চ দিয়ে একটা পেজ পেলাম, যেখানে তার কাছ থেকে নিয়ে আল কায়েদা নেতার বক্তব্য শেয়ার করা হয়েছে। তার গলার মিল পেলাম ক্লোজআপ ওয়ানের ভিডিওতে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net