1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাতকের ৩৪টি মণ্ডপে পুজা অনুষ্টিত হবে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৩.০৬ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সনাতন ধর্মাবলম্বিদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ বছর উপজেলার ৩৪টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দুর্গোৎসব পালন উপলক্ষে ইতিমধ্যেই গঠিত নতুন কমিটির মাধ্যমে মন্ডপে-মন্ডপে চলছে প্রস্তুতি আয়োজন। গত বছর এ উপজেলায় মোট ২৯টি পুজা মন্ডপে দুর্গোৎসব পালিত হয়। এ বছর ৩৪টি পুজা মন্ডপের মধ্যে পৌর শহরে ১২টি পুজা মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। উপজেলা পুজা উদযাপন পরিষদের দেয়া তথ্য অনুযায়ি পৌর শহরের গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া, শিববাড়ী, কালীবাড়ি, মন্ডলীভোগ চৈতন্য সংঘ, হাসপাতাল রোডের ত্রি-নয়নী সংঘ, তাতীকোনা, রেলওয়ে কলোনীর মহামায়া যুব সংঘ, কুমনা রাখাল তলা, ছাতক সিমেন্ট কারখানা, নোয়ারাই দুর্গা মন্দির, নোয়ারাই নাথপাড়া ও নোয়ারাই দাস পাড়া ভগবৎ সংঘ পুজা মন্ডপে দুর্গোৎসব পালনে চলছে ব্যাপক প্রস্তুতি। এ ছাড়া ছাতক সদর ইউনিয়নের বাউসা চাইরচিরা, ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা মনীপুরী বস্তি, নোয়ারাই ইউনিয়নের জয়নগর চৈতন্য সংঘ, শারপিন নগর সাধক সংঘ, কালারুকা ইউনিয়নের পীরপুর শ্রী বাণী সংঘ, দক্ষিন খুরমা ইউনিয়নের জাতুয়া নবীন সমাজ উন্নয়ন সংস্থা, জাতুয়া পালপাড়া যুব সংঘ, উত্তর খুরমা ইউনিয়নের হুলিয়ারগাঁও ধারনবাজার সনাতন সমাজকল্যান যুব সংঘ, সিংচাপইড় ইউনিয়নের মহদী-১, মহদী-২, দয়ালতলা কালীপুর উত্তর পাড়া, কালীপুর, জাউয়াবাজার ইউনিয়নের কপলা, খিদ্রাকাপন ও জাউয়া একতা সংঘ, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কহল্লা, নবজাগরন ছৈলা, প্রতিজ্ঞা সংঘ ছৈলা, শিব সংঘ শাসন ছৈলা, অঙ্গিকার যুব সংঘ ছৈলা-দেওগাঁও, বাগইন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্বরপুর-নাগরাখালী, দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর ও ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা হরিসেবক সংঘের পুজা মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য ও সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস জানান, এ বছর উপজেলার ৩৪টি পূজা মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। যার একটি চুড়ান্ত তালিকা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেয়া হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক বৈঠক গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিকচন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ছাতক থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টচার্য্য, সহ-সভাপতি মহন্ত রায়, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারন সম্পাদক বাবুল পাল, রাজনীতিবিদ বাবুল রায়, পূজা কমিটির বিজয় রায়, সুজিত পাল, নেপুর দাস, শংকর দত্ত, বিজয় পোদ্দার, মিটন রায় প্রমুখ। এসময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!