1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

টেকেরঘাট সীমান্তে গ্রামবাসীর হাতে ধরা পড়েছে বিশাল অজগর

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১.৩১ পিএম
  • ৫১৮ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ:
তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমাš এলাকায় মাদ্রাসার পরিত্যক্ত ঘরের ভেতর থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ আটক করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা কওমী মাদ্রাসার একটি পরিত্যক্ত ঘর থেকে এই অজগর সাপটি আটক করেন লাকমা গ্রামবাসী। পরে এটি বনবিভাগের লোকজন নিয়ে এসছেন।
গ্রামবাসী জানিয়েছেন, অজগর সাপটির ওজন হবে প্রায় ৪০ কেজির মতো এবং ল¤॥^া হবে প্রায় ১২ হাত। জানা যায়, বুধবার বিকেলে লাকমা গ্রামের মহিলা মাদ্রাসার পরিত্যক্ত ঘরের পাশ থেকে মুরগী আনতে গিয়ে এক মহিলা দেখতে পান অজগর সাপটি ঘরের ধর্নার মধ্যে পেচ দিয়ে মুরগী দেখে ফোঁস ফোঁস করে ত্যাড়ে আসছে। সাপটি দেখে তিনি চিৎকার দিলে গ্রামবাসী একত্রিত হয়ে অজগর সাপটিকে জাল দিয়ে আটকিয়ে লাকমা ঈদগা মাঠে এনে রাখে। বিশাল আকৃতির অজগর সাপ লোকালয়ে এসে ধরা পড়েছে শুনতে পেয়ে সীমান্তবর্তী কয়েক গ্রামের উৎসুক জনতা সাপটিকে এক নজর দেখার জন্য ভিড় করে। লাকমা ও লালঘাট গ্রামের কামরুল, রতন, কালাম জানান, এতো বড় অজগর সাপ সরাসরি আগে কখনো তারা দেখেনী। তারা বলেন, অজগর সাপটি সুস্থ্য ও সবল রয়েছে। অজগর সাপ আটকের বিষয়টি তাহিরপুর উপজেলার শ্রীপুর ফরেষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা বলেছেন সাপটি এসে নিয়ে যাবেন কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তারা আসেননি।
বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার ফরেষ্ট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় অজগর সাপ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তিনি ঘটনাস্থল থেকে অনেক দূরে রয়েছেন। সাপটি উদ্ধার করে অবমুক্ত করার জন্য চেষ্টা করছেন। তিনি বলেন, বন্যপ্রাণী বহন করতে অনেক টাকা খরচ হয় কিন্তু এই টাকা সরকার থেকে তাদের দেয়া হয়না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!