1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জ-সিলেট সড়কে যাত্রীসেবার মানোন্নয়নে পরিবহন মালিক-শ্রমিকদের মতবিনিময়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১.৪৪ পিএম
  • ৭১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কে বিরতিহীন বাস সার্ভিসসহ অন্যান্য বাসের যাত্রীসেবার মানোন্নয়ন ও নির্ধারিত পারমিটে অটোটেম্পু হিউম্যান হলার চলাচলের দাবিতে সুনামগঞ্জে বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা মতবিনিময় করেছেন। সিলেট বিভাগে যাত্রীসেবায় পিছিয়ে থাকা এই সড়কে সময়ের প্রয়োজনে উন্নত বাস সার্ভিস চালুর দাবি জানান মালিক ও শ্রমিকরা।
বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিকগ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়সভায় সিলেট ও সুনামগঞ্জের মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিকগ্রুপের সভাপতি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট মোটর বাস মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সিলেট মাইক্রোবাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী খলিলুর রহমান, সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিকগ্রুপের মহাসচিব হাজী মোজাম্মেল হক, সিলেট বিভাগীয় পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি ফলিক মিয়া, সেক্রেটারি রকিব উদ্দিন রফিক, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহার উদ্দিন, সেক্রেটারি নূরুল হক চেয়ারম্যান প্রমুখ। মতবিনিময় সভায় চারটি মালিক সমিতি এবং দুটি পরিবহন শ্রমিক সংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মতবিনিময় সভায় মালিক ও শ্রমিকরা সময়ের প্রয়োজনে সিলেট বিভাগে পিছিয়ে থাকা সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত বাস সার্ভিস চালু, বিরতিহীন বাসে যাত্রীসেবার মানোন্নয়নে ঐক্যমত্যে পৌছেন। একই সঙ্গে ওই সড়কে নির্ধারিত রোড পারমিটে অটো টেম্পু হিউম্যান হলার চলাচলের দাবি জানান তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!